প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী পুরুষ সমন্বয়ে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, নারী পুরুষ উভয়ে এগুলে দেশ এগুবে, সমাজ এগুবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারীদের অধিকার দিয়েছেন বলে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহার। স্বাগত বক্তব্যের পর তিনি প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিজ মিয়া সেফো।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা নারীদের এগিয়ে যাওয়ার জন্য স্বাধীনতার পর সংবিধানে মেয়েদের জন্য সংরক্ষিত নারী আসন দেন। তিনি মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন।

তিনি বলেন, আগে জুডিশিয়াল সার্ভিসে কোনো নারীর চাকরির সুযোগ ছিল না। বঙ্গবন্ধু এই আইন বাতিল করে দিয়েছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930