গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে দেড় হাজার বোতল (১০ বস্তা) ফেনসিডিলসহ আজাহার হোসেন  আজাদ (২৮) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

২ ডিসেম্বর শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুরের ট্রাফিক পুলিশ তাকে আটক করে।

আটক আজাদ যশোরের ঝিকরগাছার দেলোয়ার হোসেনের ছেলে।

এঘটনায় গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ পিপিএম ৩ ডিসেম্বর শনিবার দুপরে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান।

গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, রাত ১১টার দিকে ট্রাফিক সার্জেন্ট মোঃ মারুফ টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি ট্রাক (পাবনা-ট-০২-০০৮৩) থামানো হয়। ওই সার্জেন্ট ট্রাকের দিকে এগিয়ে গেলে তাকে ১০ হাজার টাকা উৎকোচ দেয়ার চেষ্টা করা হয়। পরে ঘটনাটি সন্দেহজনক মনে হলে সার্জেন্ট ট্রাকের উপরে উঠে ত্রিপল উল্টালে এর নীচে ১০টি বস্তা ও একটি কার্টনে বিপুল পরিমাণ ফেনসিডিল দেখতে পান। এসময় ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে ট্রাকটি জব্দ করে।

এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে বলে জানান এএসপি সাখাওয়াত।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031