আরো একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার আগের মুহূর্তের । এতে দেখা যায়, দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করছে ওই বিমানটিতে। তবে এর কোনোটিই বিমানটিকে তাৎক্ষণিকভাবে ভূপাতিত করতে পারে নি। গত বুধবার ওই বিমানটি বিধ্বস্ত হয়ে আরোহীদের ১৭৬ জনের সবাই নিহত হয়েছেন। নতুন ভিডিওটির সত্যতা যাচাই করেছে নিউ ইয়র্ক টাইমস। বলা হয়েছে, ওই দুটি ক্ষেপণাস্ত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে ছোড়া হয়েছিল। ভিডিওতে দেখা যায়, বিমানটিতে আগুন ধরে যাওয়ার পরও বেশ কয়েক মিনিট উড়তে থাকে। এরপর তা বিধ্বস্ত হয়।

নিউ ইয়র্ক টাইমস বলেছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি বিমানটির ট্রান্সপন্ডারে আঘাত করে তা বিকল করে দেয়। এর পরেই দ্বিতীয় ক্ষেপণাস্ত্র তাতে আঘাত করে। এর আগে গত শুক্রবার একটি ভিডিও প্রকাশ পায়। তাতে দেখা যায়, বিমানটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ঘটনার পর কয়েকদিন ধরে ইরান বিমানটি ভূপাতিত করার অভিযোগ প্রত্যাখ্যান করে। কিন্তু পরে কানাডা, যুক্তরাষ্ট্র ও বৃটেনের কর্মকর্তারা এ নিয়ে অব্যাহতভাবে চাপ সৃষ্টি করেন। তারা বলেন, গোয়েন্দা তথ্য বলছে, ইরান বিমানটিকে ভূপাতিত করেছে। অবশেষে শনিবার এ অভিযোগ স্বীকার করে ইরান।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031