দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে রাজধানীর শ্যামপুর ও ডেমরা এলাকায়। মঙ্গলবার দিবাগত রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেলিনা আক্তার নামের এক নারীকে আটক করা হয়েছে।

রাজধানীর শ্যামপুর এলাকায় ৫০ বছরের এক বৃদ্ধ প্রতিবেশীর দ্বারা ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কিশোরীর বাবা। কিশোরীর বাবার অভিযোগ গত রবিবার বিকাল সাড়ে চারটার দিকে ৫০ বছরের বৃদ্ধ লাহাবুদ্দিন তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরী চিৎকার চেঁচামেচি করলে তিনি পালিয়ে যান। পরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

অপরদিকে রাজধানীর ডেমরা স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে গত ৩ অক্টোবর ওই স্কুল ছাত্রী স্কুল থেকে বের হওয়ার পর একজন নারী চার থেকে পাঁচজন মিলে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। এরপর ঘটনার তিনদিন পর ওই ছাত্রীর পরিবার ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে ডেমরা থানার পুলিশ। পরে ডেমরা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম ওই স্কুল ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই ছাত্রী ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর-০৪। এ ঘটনায় সেলিনা আক্তার নামের এক নারীকে আটক করেছে  বলেও জানান পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930