আবাসিক হোটেলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে রাজশাহীতে । ধর্ষণের শিকার ২৫ বছর বয়সী ওই তরুণীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো শংকরবাটি নতুনহাট মোল্লাপাড়া এলাকায়। পুলিশ বলছে, সম্প্রতি রাজশাহীর দুই যুবকের সঙ্গে ওই তরুণীর ফেসবুকে বন্ধুত্ব হয়। এরপর তাদের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি।

গত সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার গ্রীন গার্ডেন রেস্টহাউস নামে একটি আবাসিক হোটেলে এই গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণী থানায় মামলা করেছে। ফরেনসিক পরীক্ষার জন্য মঙ্গলবার দিবাগত রাতে ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়ার পরই ঘটনাটি জানাজানি হয়।

অবশ্য এর আগে মামলার করার পরই পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে। তারা হলেন- নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার আবদুল হালিমের ছেলে আবদুল আলম ওরফে বাদশা (৩০) এবং জেলার বাগমারা উপজেলা সদরের আবুল খায়ের ওরফে নাহিদ (২৬)। এদের মধ্যে বাদশা পেশায় শিক্ষকতা করেন বলে জানিয়েছে পুলিশ।

ওই তরুণীর উদ্ধৃতি দিয়ে নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ফেসবুকে বাদশা ও নাহিদের সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে সোমবার রাজশাহীতে তাদের সঙ্গে দেখা করতে আসেন ওই তরুণী। দুপুরের দিকে তাকে নিয়ে রেস্ট হাউসে যান ওই দুই যুবক। পরে দুইজন ধর্ষণ করার পর তরুণীকে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর রাতে ওই তরুণী নিজে থানায় গিয়ে মামলা করেন। মামলার পর মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতেই ওই তরুণীকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এছাড়া ওই আবাসিক হোটেল থেকে ধর্ষণের নানা আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31