পদ্মা সেতুকে ঘিরে নতুন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক গড়ে উঠবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। এ ছাড়া দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জায়গা খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‌‘পদ্মা সেতু উদ্বোধনের পরে ওই অঞ্চলে দেশি-দেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং দেশের শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। পদ্মা সেতু এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগের একটা বড় লিংক। তাই আঞ্চলিক বাণিজ্যে এই সেতুর ভূমিকা অপরিসীম। তা ছাড়া পদ্মার দু’পারে পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার ঘটবে।’

শেখ হাসিনা জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার এসে পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তিনি বলেন, হাজার হাজার মানুষের শ্রমে আজ পদ্মা সেতু হয়েছে। বাংলাদেশ ছাড়াও, চীন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জামার্নিসহ আরও অনেক দেশ পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ছিল।

নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে পদ্মা সেতু হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান আরও বলেন, ‌‘এ জন্য আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমার পাশে ছিলেন। আজ পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাদের সহযোগিতার জন্য ।’

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930