বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন । বুধবার সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেনজীর আহমেদকে আইজিপি র্যা ঙ্ক ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

এসময় গণভবনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ৮ এপ্রিল রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি এতদিন র্যারপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31