দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এবং এনজিও বিষয়ক ব্যুরো নতুন মহাপরিচালক পেয়েছে ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হককে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ারকে বিএসটিআইর মহাপরিচালক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিনকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এসংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া এই তিনজনকেই গ্রেড-১-এ পদোন্নতি দেওয়া হয়েছে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীনকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আর বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930