করোনাভাইরাসের নতুন একটি ধরন ভারতে ধরা পড়েছে । দেশটিতে এতোদিন করোনার যে ধরন সংক্রমিত হচ্ছিল এটি তার থেকেও বেশি ভয়ংকর।

ভারতীয় প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’র প্রধান রণদীপ গুলেরিয়া এ কথা জানিয়েছেন। তার দাবি, করোনার নতুন ভারতীয় প্রজাতি অন্যগুলোর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। খুব দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাছাড়া শরীরে অ্যান্টিবডি থাকলেও তা এই ধরন দ্বারা সংক্রমনের আশঙ্কা রয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রথম এই ধরনটি সনাক্ত করা হয়। এখন পর্যন্ত ২৪০ জনের মধ্যে এই ধরন পাওয়া গেছে।

মহারাষ্ট্র সরকাররে করোনা টাস্ক ফোর্স জানিয়েছে, ভারতে বর্তমানে করোনার সংক্রমণ বৃদ্ধির পেছনে নতুন এই ধরনটিই দায়ী।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930