সদ্য শপথ নেওয়া দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রবিবার বিকেল পৌনে ৫টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন। পরে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধান বিচারপতির সাথে এ সময় অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানো শেষে বেদীতে শহীদদের স্বরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি। তবে এ সময় সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

এর আগে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান।

গত বছরের ১০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর থেকে পদটি শূন্য হয়ে যায়। এর আগে অক্টোবরে অসুস্থতাজনিত কারণে ছুটি নেন তিনি।

ওই সময় থেকে বর্তমান পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

এরপর গত শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যায় পদত্যাগ করেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

পরে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে গতকাল শনিবার (০৩ ফেব্রুয়ারি) শপথ নেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031