বাদ পড়া মন্ত্রিরা ব্যর্থ নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নব নির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নতুন মন্ত্রীদের সব কাজ বুঝে নিয়ে তারপর করতে হবে এবং পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখবো। বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্য ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31