২১তম সম্মেলনে গঠনতন্ত্র সংশোধন করে উপদেষ্টার পদ বাড়িয়ে ৫১ জন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে আগের কমিটিতে ছিলেন ৪৪ জন।

শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গঠনতন্ত্র সংশোধনের পর উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘আগে আমাদের যারা ছিলেন আমরা কাউকে সেখান থেকে বাদ দিচ্ছি না। তারা থাকবেন। আমি নামগুলো পড়ে শোনাচ্ছি, যেহেতু ৫১ জন করেছি, আমরা বাকি নামগুলো পরে যুক্ত করব।’

যে পদগুলো খালি আছে সেগুলো সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনার মাধ্যমে পূরণ করার বিষয়ে কাউন্সিলরদের অনুমোদন নেন আওয়ামী লীগ সভাপতি।

আগের কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-এস এ মালেক, আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট মো. রহমত আলী, এইচ টি ইমাম, মসিউর রহমান, অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু, মহিউদ্দীন খান আলমগীর, ব্যরিস্টার শফিক আহমেদ, সৈয়দ আবু নসর অ্যাডভোকেট, শ্রী সতীশ চন্দ্র রায়, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক ডা. রুহুল হক এমপি,  ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, কাজী আকরাম উদ্দীন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, অধ্যাপক হামিদা বানু, অধ্যাপক মো. হোসেন মনসুর, অধ্যাপক সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর মো. জমির, গোলাম মওলা নকশাবন্দি, মির্জা এমএ জলিল, প্রণব কুমার বড়ুয়া, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, অধ্যাপক সাইদুর রহমান খান, গওহর রিজভী, খন্দকার বজললু হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, চৌধুরী খালেকুজ্জামান, অ্যাডভোকেট বাসেত মজুমদার, মোজাফ্ফর হোসেন পল্টু, মুকুল বোস, সালমান এফ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, আতাউর রহমান, জয়নাল হাজারী।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930