হিন্দুদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে টেকেরহাট ফেরার পথে কুমার নদে ট্রলার ডুবির ঘটনায় নারী-শিশুসহ ৩০ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছে।নিখোঁজদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের সহযোগিতার বেশিরভাগ যাত্রী তীরে উঠতে সক্ষম হয়।একটি সূত্র জানিয়েছে চলন্ত অবস্থায় অপর একটি বালবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষের পর ট্রলারটি ডুবে যায়।

ট্রলারটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রলারটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল।

মাদারীপুর সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার  জন্মষ্টমীর অনুষ্ঠান শেষে মাদারীপুর শহর থেকে টেকেরহাটে ফেরার পথে সিদ্দিখোলা স্থানে কুমার নদে ট্রলারটি ডুবে যায়।

রাত নেমে আসায় উদ্ধার অভিযানও ব্যহত হচ্ছে। দুর্ঘটনার পর নিখোঁজের সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাদারীপুরের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিল।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী, আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এই ঘটনায় একই উপজেলার কলাগাছিয়া গ্রামের ভানু বালা (৬৫) নামের এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রায় ৮০ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও এখনও ২০ জনের বেশি নিখোঁজ।

যাত্রীরা মাদারীপুর শহর থেকে জন্মষ্টমীর মিছিল শেষে সদর উপজেলার তরমুগরিয়ার হাইকারমার ঘাট থেকে একটি ট্রলারে শতাধিক যাত্রী নিয়ে সদর উপজেলার কলাগাছিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ট্রলারটি উকিলবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংর্ঘষে ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রলারটি নদে ডুবে যায়।

শতাধিক যাত্রীর মধ্যে প্রায় ৮০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নারী ও শিশুসহ ২০ জন নিখোঁজ আছে।

এ সময় ৪ জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে ভানু বালা নামের একজন নারী মারা যায়।

খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পূজা উদ্যাপনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন।

মাদারীপুর পূজা উদযাপন উপ-কমিটির আহবায়ক রতন কুমার দাস বলেন, আমরা খবর শুনে সবাই ঘটনাস্থলে পৌঁছে খোঁজ-খবর নিচ্ছি। এখন পর্যন্ত নিখোঁজ কতজন তা সঠিক করে বলা যাচ্ছে না। একজন নারী মারা গেছেন বলে জানতে পেরেছি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031