র‌্যাব ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের একটি বাড়ি থেকে আখতারুজ্জামান সাগর (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে আটক করেছে । অভিযানে একটি ডামি বন্দুক ও কিছু জিহাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, আটক আখতাররুজ্জামান নব্য জেএমবি সদস্য। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম  এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক হাসান ইমন আল রাজিব জানান,  কালহাটি গ্রামে জঙ্গিরা অবস্থান করছে এমন গোপন খবরে র‌্যাবের একটি দল বুধবার ভোর ৫টা থেকে সরাফত হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আখতারুজ্জামান সাগরকে আটক করা হয়। আটক সাগর দুই বছর আগে জেএমবির সঙ্গে সম্পৃক্ত  ছিল।

তবে স্থানীয়রা জানান, ওই যুবক একজন মানসিক ভারসাম্যহীন। তাকে পাবনার মানসিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই বাড়ির মালিক স্থানীয় কৃষক শরাফত হোসেন মন্ডল। তার এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। শরাফত হোসেন মন্ডলের ছেলে আখতারুজ্জামান কালুহাতি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করতেন।
গত বছরের ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছিল।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031