প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর শুরু করলেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের টারম্যাক ছোঁয়ার সঙ্গে সঙ্গেই দেশটির পররাষ্ট্র নীতিতে শুরু হল একটি নতুন অধ্যায়। এই ঐতিহাসিক মুহূর্তকে সম্মান জানাতে সেই দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই চলে এসেছিলেন বিমানবন্দরে। মোদি বিমান থেকে নামতেই দুজনে পরস্পরকে আলিঙ্গন করলেন। মোদিকে নেতানিয়াহু হিন্দিতে বলেন, ‘আপনাকে স্বাগত জানাচ্ছি, দোস্ত।’ মোদিও হিব্রু ভাষায় জবাব দেন, ‘শালোম (হ্যালো)। এই দেশে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি।’

আজ অনুষ্ঠিত হবে দুই নেতার শীর্ষবৈঠক। এর আগে রাতেই জেরুসালেমে যৌথবিবৃতি দিয়েছেন দুই নেতা। সন্ত্রাসবাদের মোকাবিলাই যে এই সফরের ‘মূল বিষয়বস্তু’ যৌথবিবৃতে সে কথা বুঝিয়ে দিয়েছেন দুই নেতা। আজ দ্বিপাক্ষিক শীর্ষ আলোচনাতেও  নিঃসন্দেহে সন্ত্রাসবাদ মোকাবিলার প্রসঙ্গই অগ্রাধিকার পেতে চলেছে।

পাশাপাশি, মোদির এই সফরে কৃষি ও পানিসম্পদের ব্যবহারের দিকটিও সমান গুরুত্ব পাবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে। সেচ, কৃষি এবং পানির ক্ষেত্রে ইসরায়েলের উচ্চপ্রযুক্তি পেতে চলেছে ভারত।

৩০ বছর আগেও পানির অভাবে যে দেশ ধুঁকছিল, সময়ের সঙ্গে সঙ্গে পানি-প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়ে সেই ইসরায়েলই বিশ্বে আজ সব চেয়ে এগিয়ে। কর্দমাক্ত পুকুর, সাগর, এমনকী জলীয় বাষ্প থেকেও পানি তৈরি করে দেশটি। অপরদিকে ইসরায়েলের সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলোও তাদের কারখানা খুলতে চলেছে ভারতে, যা মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের জন্যও সুখবর।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031