বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্ব প্রতিযোগিতায় নিয়ে আসতে চিটাগাং ড্রাইডক লিমিটেড উল্লেখযোগ্য অবদান রাখছে। কীভাবে দেশের এই জাহাজ নির্মাণ শিল্পকে আরও উন্নত করা যায়- সে বিষয় নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

আজ সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে চিটাগাং ড্রাইডক লিমিটেডের কয়েকজন কর্মকর্তা সৌজন্য সাক্ষাৎ করলে মেয়র এসব কথা বলেন ।

চিটাগাং ড্রাইডক লিমিটেডের সাথে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ।

মেয়র বলেন, বাংলাদেশেই এখন বিশ্বমানের জাহাজ তৈরি হচ্ছে। উন্নতমানের জাহাজ নির্মাণ করতে গত বছরের ৩০ সেপ্টেম্বর চিটাগাং ড্রাইডক নৌ-বাহিনীর কাছে হস্তান্তর করেছিল সরকার।

জাহাজ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এ অগ্রগতি ও উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান মেয়র।

তাছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরও উন্নতমানের জাহাজ নির্মাণ করতে চিটাগাং ড্রাইডক লিমিটেডের প্রতি পূর্ণ সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন তিনি।

চিটাগাং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. নাজমুল করিম কিসলু সিটি মেয়রের কাছে প্রতিষ্ঠানের নানা কার্যক্রম তুলে ধরেন এবং বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বব্যাপী তুলে ধরতে চসিকের সহযোগিতা কামনা করেন।

এসময় চসিকের নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম, সচিব আবুল হোসেন, ড্রাইডক ক্যাপ্টেন আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031