বৃষ্টি ও জোয়ারের পানিতে হাতিয়ার বিভিন্ন দ্বীপ ও চর প্লাবিত হয়ে গেছে।জেলা শহরের বিভিন্ন সড়ক ও অফিসের সামনে পানি উঠে গেছে। এতে করে অফিস-আদালতগামী লোকজন ও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা চরমভোগান্তিতে পড়ে।

জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ পরিচালক মো. শরাফত হোসেন খান জানান, জেলার উপকূলীয় তিন উপজেলা হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে ৩ নম্বর সর্তক সংকেত জারি করা হয়েছে। দুর্যোগপূণ আবহাওয়ার কারণে গত দুইদিন থেকে হাতিয়ায় সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। মাছ ধরা নৌকাগুলোকে উপকূলে অবস্থান করতে বলা হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031