ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম-সিলেট রেলপথের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর স্টেশন এলাকায় । নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি, তার বয়স অনুমান ৩০ বছর।

রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে আজমপুর স্টেশন অতিক্রম করে। এসময় ওই নারী রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, ওই নারী নেশাগ্রস্ত অবস্থায় রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930