নারায়নগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী সিলেকশন ভুল ছিল ,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন । বিএনপি দুর্বল প্রার্থী দিয়েছিল। খেলার মাঠে খেলোয়াড় দুর্বল হলে গোল দিবে কিভাবে। এজন্য বিএনপি মার খেয়েছে। নাসিম শনিবার বিকালে রাজধানীর  সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাবেক অতিরিক্ত আইজিপি ড. এম এ রহিম খাঁন, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নারায়নগঞ্জ সিটি নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হন। সিটি নির্বাচন ফেয়ার হয়েছে। কেউ বলেনি নির্বাচনে কারচুপি হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন ফেয়ার হয় তা প্রমাণ হয়ে গেছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সকল নির্বাচন সুষ্ঠ হয়েছে। বিজয়ের মাসে জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচন করলে কি ভাবে জিতবেন?
তিনি বলেন, দীর্ঘদিন পরে নৌকা ও ধানের শীষে সরাসরি লড়াই হয়েছে। তাতে বিজয়ের মাসে আরেকটি বিজয় পেয়েছে আওয়ামী লীগ। বিজয় হয়েছে শেখ হাসিনার। বিএনপি কিন্তু অনেক ভোট পেয়েছে। তাই আমাদের আরও শতর্ক হতে হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930