লঞ্চ দুর্ঘটনায় চতুর্থ দিনে উদ্ধার কাজ চলছে ঝালকাঠিতে । বিষখালি নদী থেকে এক যুবকের মরদেহ ভেসে উঠেছে। ঝালকাঠি সদর থানা পুলিশ সোমবার ১১ টার দিকে লাশটি উদ্ধার করে লঞ্চঘাট এলাকায় নিয়ে আসেন এবং কয়েকজন স্বজনকে শনাক্তের জন্য দেখান।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গায়ে কালো গেঞ্জি ও পেটে পোড়া দাগ রয়েছে, তার বয়স আনুমানিক ৪০ বছর। এ যুবক লঞ্চ যাত্রী বলে ধারনা ফায়ার সার্ভিস সদস্যদের।
ঝালকাঠির সদর থানার এসআই নুরুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা ৯৯৯ এ কল দিয়ে এক যুবকের লাশ ভাসছে বলে জানান। পরে পুলিশ নিয়ে বিষখালি নদীর রাজাপুরের নাপিতেরহাট এলাকার একটি শাখা খালের মুখ থেকে লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্ততি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশ শনাক্ত করা হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত এঘটনায় মোট ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ ৪০জন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31