নির্বাচন যেনো দুধ ভাত খেলা বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ক্ষোভ প্রকাশ করে বলেছেন । নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের কর্মীরা যেনো দুধভাত। আমাদের কার্যালয় ভেঙে যাবে, কর্মীদেরকে মারধর করা হবে। আর উনারা বলবেন দেখবেন দেখবেন।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে অভিযোগ দিতে এসে আজ দুপুরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।  ববি হাজ্জাজ গণঐক্য জোটের প্রার্থী হিসেবে এবার বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, আমাদের ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের প্রত্যের কাছ  থেকেই আমরা অভিযোগ পাচ্ছি। গতকাল মধ্যরাতে আমার প্রতিপক্ষ ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশিদ সাহেব উনি উনার গুন্ডা বাহিনী দিয়ে আমার গেন্ডারিয়ার দপ্তর ভাঙচুর করেন। আমার নেতাকর্মীদের অত্যাচার চালান এবং হুমকি ধামকি দেন। আমার অফিস দখল করে রেখেছেন।

এখানে আসার আগ পর্যন্ত তারা আমার নির্বাচনি অফিস দখল করে রেখেছিলেন।

তিনি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে না পেরে সচিব মহাদয়ের কাছে আমাদের চিঠি দিয়ে এসেছি। সচিব সাহেব কোনো প্রতিকার দিতে পারেননি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031