ঢাকা  : হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় মোবাইল ফোন চুরির অপরাধে ৩ শিশুকে বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়েছে।

বুধবার সকালে তাদের আটক করে বেধড়ক মারধর করেন ওই এলাকার বাসিন্দা জনৈক মো. শাহ আলম। পরে সদর থানা পুলিশ ওই শিশুদেরকে আটক করে থানায় নিয়ে যায়। দুপুরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টায় ৩ শিশুকে আটক করেন শাহ আলম। এ সময় তিনি ওই কলোনির একটি ঘর থেকে মোবাইল ফোন চুরির অপরাধে তাদের বেঁধে মারধর শুরু করেন। তখন তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে ভিড় জমালেও কেউ প্রতিবাদ করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর মডেল থানার পুলিশ। তারা শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তিনি মোবাইল ফোন ধরেননি।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31