যাত্রীবাহী বাসের চাপায় একজন নিহত এবং ৩ জন আহত হয়েছেন দিনাজপুরে ।
আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুর-দশমাইল মহা-সড়কের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বটতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দিনুয়া (৫০)। তিনি একজন রিক্সাচালক। তার বাড়ি বটতলী এলাকায়।
দিনাজপুর কেতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, দশমাইলগামী একটি যাত্রীবাহী বাস একজন পথচারী শিশু’কে বাাঁচাতে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি অস্থায়ী চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে অবস্থানরত রিক্সাচালক দিনুয়া ঘটনাস্থলে নিহত ও অন্য ৩ জন আহত হন। আহতদের দিনাজপুর এম.আব্দর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধারের কাজ করেছে।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930