ইনায়া ইমাম হিয়া উত্তরা পশ্চিম থানায় নিরাপদে আছে ইউএস বাংলার বিধ্বস্ত বিমানের বিমানবালা নাবিলা ফারহিনের আড়াই বছরের কন্যা । উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার এসআই আরিফুজ্জামান মানবজমিনকে জানান, পল্লবী এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গতকাল কাঠমান্ডুতে দুপুরে বিমান বিধ্বস্তের পর কাজের মেয়ের দায়িত্বে থাকা শিশুটি হারিয়ে যাবার অভিযোগ আসে। পরিবারের পক্ষ থেকে হিয়ার খোঁজ করলে বাড়িতে তালাবন্ধ দেখতে পান স্বজনরা। রাতে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। হিয়ার বাবা দেশের বাহিরে থাকেন এবং চাচা বাবলু নাবিলার লাশ গ্রহণের জন্য নেপাল গেছেন।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
