বাসের ধাক্কায় একই পরিবারের দুইজনসহ চারজন নিহত হয়েছে নলক্ষ্মীপুরে মান্দারী বাজার এলাকায়। আহত হয়েছে তিনজন। নিহতরা হচ্ছে সদর উপজেলার আবিরখিল গ্রামের ডাঃ মো. ইউসুফ হোসেন ও তার ছেলে ইকবাল শাকিব এবং একই উপজেলার জামিরতলী গ্রামের মিজানুর রহমান ও সিএনজি চালক মমিন উল্যাহ। নিহত মিজানুর রহমানের কন্যা ইরিতা বেগমের অবস্থায় আশংকাজনক। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের মান্দারী বাজার এলাকায় লক্ষ্মীপুরগামী জোনাকী পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় যাত্রীবাহী সিএনজি অটোরিক্্রাকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে গাছের সাথে আটকে যায়। এসময় একই পরিবারের বাবা-ছেলেসহ তিনজন ঘটনাস্থলে ও বিকেলে অপর সিএনজি চালক মমিন উল্যাহকে নোয়াখালী জেনারেল হাসপাতাল নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় তিনজন গুরুতর আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিহত মিজানুর রহমানের কন্য ইরিতার অবস্থায় আশংকাজনক।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় একই পরিবারের দুইজনসহ চারজন নিহত হয়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930