ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় । গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার নিমতলা রহমানিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার শিবনগর ইউনিয়নের বুলবুল আহমেদের ছেলে তাজিম আহমেদ (১৭) ও বাসুদেবপুর গ্রামের অয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ (২৬)। আহত ব্যক্তি হলেন ওই ইউনিয়নের উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে মো. খালিদ (১৮)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বুধবার রাতে রহমানিয়া মোড়ে একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এ ব্যাপারে ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930