যুবকেরস্বপ্নের প্দ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান থেকে আর বাড়ি ফেরা হলো না।ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তিনি। আজ শনিবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকার ঢাকা- ভাঙ্গা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম টিটু (৪০)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা সদরের মোঃ লুৎফর শিকদারের ছেলে। এ ঘটনায় মাইইক্রোবাসে থাকা আরও চারজন আহত হয়। আহতদের বাড়ি একই এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের কাশিয়ানিগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসে থাকা টিটু নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদউদ্দিন বলেন, নিহত যুবকসহ আহত সবাই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠানের পর তারা ঘোরাফেরা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে টিটুর লাশ ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031