র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী মহিম উদ্দিন প্রকাশ মহিন উদ্দিন (৩৬) নিহত হয়েছে চট্টগ্রামে।  গতকাল ভোরে নগরীর পাঁচলাইশ থানার রাজাগঞ্জ এলাকায় গুলিবিনিময়ের পর র‌্যাব মহিমের লাশ উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসী মহিম ও সহযোগী সন্ত্রাসীদের ব্যবহৃত একটি একে-২২, একটি এসএমজি ও দুটি বিদেশি পিস্তল এবং কয়েক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে বলে জানান র‌্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক  (মিডিয়া) মিমতানুর রহমান। তিনি জানান, মহিম ও সহযোগী সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনায় র‌্যাবের তিন সদস্যও আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। মহিমের লাশ নগরীর পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন মাহমুদ।

তিনি জানান, মহিম উদ্দিন ওরফে মহিন উদ্দিন চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নগরীর বায়েজীদ বোস্তামী, পাঁচলাইশ, চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ১৮টি মামলা রয়েছে। র‌্যাবের চট্টগ্রাম জোনের কোমপানি কমান্ডার লে. কমান্ডার আশিকুর রহমান জানান, মহিম নিয়মিত মাদক সেবন করতো। অস্ত্রধারী সন্ত্রাসীদের আগে-পিছে রেখে চলাফেরা করতো। এলাকায় কেউ নতুন বাড়ি কিংবা জমি কিনলে তাকে চাঁদা দিতে হতো। নয়তো সে লোকজন দিয়ে দখল করে রাখতো বলে আমাদের কাছে তথ্য ছিল।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930