১ জন নিহত হয়েছেন কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে। আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মুসাদ্দেক আলী শেখ (৩৬)। তিনি খোকসা উপজেলার কমলাপুর এলাকার মকছেদ শেখের ছেলে এবং নৌবাহিনী সিভিল এভিয়েশনে কর্মরত ছিলেন। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন।

খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী পদ্মা-গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকায় ত্র“টি দেখা দিলে খোকসার শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে বাসের ১ জন ঘটনাস্থলেই নিহত হন। আহত ১২ জনকে খোকসা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

বাকি আহতরা বিভিন্নভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের মরদেহ খোকসা হাসপাতালে রয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930