মোহাম্মদ ইউসুফ নামের এক রোহিঙ্গা নেতাকে গুলি করা হয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে। গোলাগুলির এক পর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় ইউসুফ মারা যায় বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত ৯ টার দিকে একদল মুখোশধারী ইউসুফের মাথায় গুলি করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে ১০-১২ জনের একটি দল থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ডি ক্লকের মাঝি ইউসুফকে মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার মৃত্যু হয়। এদিকে বালুখালী শরণার্থী ক্যাম্পের ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মোহাম্মদ আলম নামে এক রোহিঙ্গাকে পুলিশ আটক  করেছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, রাত ৯টার দিকে বালুখালী ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আলমকে আটক করা হয়। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে মারধর করে বেধে রাখে।

পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031