দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম ফায়েজ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় । তিনি টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। আজ শনিবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সঙ্গে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় রতন মিয়ার সমর্থক ফায়েজ মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930