চলন্ত ট্রেন-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছে মীরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে । বুধবার (২২ জুন) দিবাগত রাত ২টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. মোরছালিন (১৯)। সে লক্ষীপুর জেলা সদরের আন্দারমানিক এলাকার শামসুল আলমের পুত্র। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক শাহ আলম (৪০)।

সে লক্ষীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বাঞ্চনগর গ্রামের সুজা মিয়ার পুত্র। তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে।

রেলওয়ে পুলিশের ( জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ মো. খোরশেদ আলম জানান, বুধবার রাত ২টার দিকে করেরহাট থেকে বালু বোঝায় একটি ড্রাম ট্রাক বারইয়ারহাট রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা ট্রেনের সাথে সংঘর্ষ হয়।

এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার সময় হেলপার মোরছালিন মারা যায়। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চালক শাহ আলমকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমি ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়রা অভিযোগ করেন ট্রেন চলাচলের সময় গেইটবার না পেলে গেটম্যান আনোয়ার হোসেন ঘুমাচ্ছিল। ফলে এই দুর্ঘটনা ঘটে।

চিনকীআস্তানা রেল স্টেশন মাস্টার মো. সিরাজুল হক বলেন, রাতে বারইয়ারহাট রেলক্রসিংয়ে মহানগর তূর্ণা- নিশিতা ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাকের ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। দুর্ঘটনার জন্য গেটম্যান দায়ী কিনা খতিয়ে দেখা হচ্ছে। শুনেছি গেটম্যান ঘুমিয়েছিল।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930