দু’টি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারায়ণ কর্মকার (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন সিরাজগঞ্জের তাড়াশে । নারায়ণ তাড়াশ পৌর শহরের তাড়াশরাধা গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা ছিলেন।

শুক্রবার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে বিপরীত থেকে আসা দুটি অটোভ্যানের সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের কাস্তা এলাকা থেকে ভ্যান চালিয়ে আসার পথে দু’টি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নারায়ণ কর্মকার গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031