মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারের উত্তর পাশে ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় চট্টগ্রামমুখী পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে দুইটি গাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে কুমিল্লার দেবিদ্বারের শরীফুল ইসলাম নিহত হন। তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।-বাংলানিউজ

এ ঘটনায় আহত চালক মো. হাবিব (৫০), রায়হান (১৩) ও অমিত দাশকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031