সিএনজি-ট্রলি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন শেরপুরে। বুধবার বিকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা নামাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া না গেলেও নিহত ব্যক্তি সিএনজি যাত্রী ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানায়, বিকালে জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজিটি শেরপুরের চরভাবনা নামাপাড়া গ্রামে পৌঁছালে একই দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলিকে সাইট দিতে গিয়ে সংঘর্ষের ঘটনা  ঘটে।  এতে সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে যায়। অন্যদিকে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় আরশাদ আলীর বসতঘরে উঠে যায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে  জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়।

সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কবলে পড়া ট্রলি ও সিএনজিটি সদর থানায় রাখা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930