সিএনজি ও হ্যান্ডটলির (ট্রাক্টর) সংঘর্ষ হয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে । এতে ঘটনাস্থলে শাহিন আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাঠান বাড়ি সংলগ্ন বেঁড়িবাঁধের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন আক্তার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বাবুল হোসেনের স্ত্রী। আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলা শহর মাইজদী থেকে একটি সিএনজি অটোরিকশায় কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন শাহিনসহ তিনজন। পথে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের পাঠান বাড়ি সংলগ্ন বেড়িবাঁধের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ডটলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাহিন আক্তার নিহত ও চালকসহ আরও তিনজন আহত হন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930