একজন নিহত হয়েছেন সবজি বোঝাই মিনি পিকআপের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে । সীতাকুণ্ড পৌর সদর বাস স্ট্যান্ডে শুক্রবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি বড় লরি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি আইল্যান্ড পার হয়ে অন্য পাশে ঢাকা থেকে চট্টগ্রামমুখী রাস্তায় এসে সবজিবোঝাই পিকআপকে দ্রুত বেগে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন পিকআপের চালক। নিহত হন পিকআপ গাড়ির সহকারী নুরুল হুদা (৫৫)। তিনি মিরসরাই থানার কমরআলী এলাকার বাসিন্দা। অন্যদিকে গুরুতর আহত পিকআপ ড্রাইভার তৌফিকুল ইসলামকে (২৫) উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তারা লাশটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশকে হস্তান্তর করেন এবং পিকআপের যাত্রীকে হাসপাতালে পাঠান।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930