দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, এরা সন্ত্রাসী বগুড়ার শেরপুরে । এদের একজনের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) পাওয়া গেছে।

নিহতরা হলেন, গাইবান্ধা সদরের কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ডাকাত ধনেশ ওরফে সুকুমার সরকার এবং নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে আফজাল হোসেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশের সেতুর ওপর দু’দল সন্ত্রাসীর গুলি বিনিময় হচ্ছিলো। এ খবর পেয়ে তিনিনহ শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ও টহল পুলিশের দল ঘটনাস্থলে যায়।

পরে সেখানে গিয়ে সুকুমার সরকার ও আফজালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

তাদের লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এছাড়া ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ (বন্দুকের গুলি) পাওয়া গেছে।

সনাতন চক্রবর্তী আরও জানান, নিহতদের মধ্যে সুকুমার পেশাদার ডাকাত এবং আফজাল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন থানায় আফজালের নামে ২০টি ও ধনেশের নামে ১১টি মামলা আছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031