২৬ সেনা সদস্য নিহত হয়েছে তালেবানের হামলায় আফগানিস্তানের কমপক্ষে । জবাবে সেনারা হত্যা করেছে কমপক্ষে ৮০ জঙ্গিকে। কান্দাহার প্রদেশের কারজালি এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে মঙ্গলবার দিবাগত রাতে হামলা চালায় তালেবানরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। হামলা ও এতে হতাহতের কথা স্বীকার করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মুখপাত্র জেনারেল দৌলত ওয়াজিরি বলেছেন, হামলার পর সেনারা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে। এ সময় কমপক্ষে ৮০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930