একটি ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন ময়মনসিংহে । বুধবার সকালে জেলার নান্দাইল উপজেলা সদরের ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নান্দাইলের কাকচরের বাসিন্দা ষাট বছর বয়সী আব্দুর রশিদ এবং একই বয়সের মাটিকাটা এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম।

এলাকাবাসী জানান, দ্রুতগামী বালবাহী ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে।

নান্দাইল হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930