ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেনহবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে।  মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার মনসিখার গ্রামের বাবুল বেপারীর ছেলে পিকআপ চালক আবু বকর (২৬) এবং তার সহকারী শরীয়তপুর জেলার গজারিয়া থানাধীন পাচুরকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২২)।

স্থানীয়রা জানায়, বেলা ১১টায় সিলেটগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930