দুই যাত্রী নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে পিকাপভ্যান ও বাসের সংঘর্ষে। এতে আরো চারজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের বাবুর্চি এলাকায় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাসের সঙ্গে ফেনীগামী রিকশাবোঝাই পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা দুই ব্যক্তি নিহত হয়।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শফিকুল আজম জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। তারা পিকআপভ্যানে যাত্রী ছিলেন। আহতদের মধ্যে পিকআপভ্যানের চালক ও হেলপার এবং বাসের দুই যাত্রী। তাদের প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও বাস মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31