চট্টগ্রাম মহানগরীর কর্ণেল হাট ও সাতকানিয়া উপজেলায় এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে পৃথক দুটি বাস চাপায় মো. তাওহিদ নামে । মঙ্গলবার দুপুরে এক ঘন্টার ব্যবধানে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত তাওহিদ (১২) সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর গ্রামের মাহমুদুল হকের ছেলে। সে ছদাহা কেওচিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

অপরজন হলেন, হাটহাজারী উপজেলার কাটিরহাট গ্রামের মৃত আমির আহমেদের ছেলে মো. জাহাঙ্গীর (২৮)। সে একটি প্রসাধনী কো¤পানির সেলসম্যান। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুপুর ২টার দিকে টিফিন ছুটিতে স্কুলের গেইটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাওহিদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930