ঢাকা ১৪ জুন : মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাইক্রোবাস উল্টে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঞ্চনপুর নামক স্থানে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ইউনিয়নে।

নিহতরা হলেন শিমুল ও সোহান। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ‘হেলথ কেয়ার’ নামে ওষুধ কোম্পানির একটি মাইক্রোবাস খুলনা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। সাড়ে ১০টার কাঞ্চননগর এলাকায় আসার পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা শিমুল ও সোহান ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, হতাহতদের উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031