দুই বাংলাদেশি নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে নাজির উদ্দিন (২৮) ও রবিউল ইসলাম (২৬) নামে। আজ মঙ্গলবার ভোররাতে হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিজিবি জানায়, হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ নং পিলার এলাকা দিয়ে গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন নাজির, রবিউল ও তাদের সঙ্গীরা। এ সময় ভারতের ফুলবাড়ি সীমান্তের বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আহত হন। পরে সঙ্গীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিজ বাড়িতে ফেরত আনে। পরিবারের সদস্যরা আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দু’জনেই মারা যান।

নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী ছোট কলোনী গ্রামের আবদুল মজিদের ছেলে রবিউল ইসলাম ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মদ-এর ছেলে নাজির উদ্দিন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আওরঙ্গজেব বিএসএফর গুলিতে দুই বাংলাদেশি নিহতের কথা স্বীকার করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার প্রতিবাদ করে বিএসএফ’র কাছে বার্তা পাঠানো হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031