একসিডেন্টঢাকা, ১১ মশিক্ষাঙ্গন : -দুইজন নিহত দুইজন আহত হয়েছেন ,খুলনা মহাসড়কের মাগুরা কেন্দ্রীয় বাস টারমিনালের অদূরে তিন নং ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লা জাহাঙ্গীর (৫০) সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় হয়েছেন আহত আরো দুইজন।

বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই প্রাইভেটকারের যাত্রী। তারা ঝিনাইদহ থেকে ঢাকায় যাচ্ছিলেন। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়।

মাগুরা ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, মাগুরা থেকে ঢাকামুখী প্রাইভেটকারটি ওই এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের ৪ যাত্রীকে মাগুরা সদর হাসপাতালে নেয়া  হলে কর্তব্যরত চিকিৎসক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামী স্ট্যাডি বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ও তার চালক সেন্টু মল্লিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আছাদ (৫০) ও বাহউদ্দিন (৫২) নামে আহত দুইজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুক্তাদুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরো দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031