পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও এক নারীর মৃত্যু হয়েছে বাগেরহাটের ।

শুক্রবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় এই পৃথক দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার পাইকপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) এবং পাশ^বর্তি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাঁতি গ্রামের আয়ুব আলী মোল্লার ছেলে মাসুদ মোল্লা (৪৫)। নিহত মাসুদ মোল্লার জয়ডিহি বাসস্ট্যান্ডে মিষ্টির দোকান রয়েছে।

বাগেরহাট মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল হক এই প্রতিবেদককে বলেন, বাগেরহাট-খুলনা মহাড়কের টাউন নওয়াপাড়া এলাকায় মোটরসাইকেল আরোহী ধাক্কা দিলে আনোয়ারা বেগম নামে এক নারী পথচারী নিহত হন। অপরদিকে ঢাকা-মাওয়া মহাসড়কের জয়ডিহি বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পণ্যবাহী ট্রাকের চাপায় মাসুদ মোল্লা নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930