সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার কর্ণপাড়ায় । আহত হয়েছেন ৪ জন।

আজ সকাল ১১টার দিকে যাত্রীবাহি বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালকিনি উপজেলার মিনাজদি গ্রামের মোতালেব মাতব্বর (৬০) ও একই উপজেলার কাজী বাকাই গ্রামের উম্মানী বেগম (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সকালে সুগন্ধা নামে একটি যাত্রীবাহি পরিবহনের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930