সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলায় । শনিবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তালা উপজেলার শাকদহ গ্রামের মাদার মন্ডলের ছেলে ও পাটকেলঘাটা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র আশিষ কুমার মন্ডল (১৭) এবং একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে ও ইসলামকাটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মন্ডল (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে তালার মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মন্ডল একটি মোটরসাইকেলে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ওষুধবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাদের মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দুর্ঘটনায় ওই দুই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
