ঢাকা : গতকাল শনিবার বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরে । এতে অন্তত ৩০ জন নিহত এবং ৯৪জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে বিবিসি অনলাইন এই তথ্য জানিয়েছে।

‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে তুর্কি সরকার জানায়, একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক একে ‘বর্বর’ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তিনি এও বলেন, ‘ঈশ্বর চাইলে আমরা এটি কাটিয়ে উঠবো’।

সিরিয় সীমান্ত থেকে গাজিয়ানটেপের দূরত্ব ৬৪ কিলোমিটার। শহরের এই জায়গায় অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাস।বিয়ের অনুষ্ঠানটি বাড়ির সীমানা পেরিয়ে রাস্তায়ও ছড়িয়ে পড়ে, সেই সময়ে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দ শহরের সকল প্রান্ত থেকে শোনা যায়।

এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকারি কিছু সূত্রের দাবি, হামলা চালিয়েছে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।গাজিয়ানটেপে আইএস সদস্যরা আছে বলে আগেও ধারণা করা হয়েছিল।

গতবছর থেকে তুরস্কে আইএস ও কুর্দি জঙ্গিরা একাধিক বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ গত জুনে ইস্তানম্বুল বিমান বন্দরে এক হামলায় ৪০ জন নিহত হয়।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31